প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার পরবর্তী দুই বছরের জন্য ৬শ’ ৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। এতে বাধ্যতামূলক সদস্যদের ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভূক্ত রয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণের সভা শুরু করার পর মূল কমিটির সদস্য রাষ্ট্রগুলো কোন আপত্তি ছাড়াই এ বাজেট অনুমোদন করে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধাণম গেব্রিয়াসিস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক এবং একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন।
এখন ১০ দিনের এই সম্মেলনের শেষে সকল সদস্য রাষ্ট্র কর্তৃক এই বাজেট অনুমোদন করা প্রয়োজন। তবে এক্ষেত্রে এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।
ডব্লিউএইচও তহবিল নাটকীয়ভাবে ঢেলে সাজানোর ব্যাপারে গত বছরের সভায় সম্মত হওয়ার পর এমন সিদ্ধান্ত আসলো।
কভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরো নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হয়েছে।
ডব্লিউএইচও মূলত তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের মাধ্যমে অর্থ পেয়ে থাকে।
বাধ্যতামূলক মেম্বারশিপ ফি থেকে পাওয়া অর্থায়নের অংশ এক পঞ্চমাংশের নিচে নেমে গেছে। এক্ষেত্রে বাকিটা ‘স্বেচ্ছায় চাঁদাপ্রদান’ থেকে আসে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫৫   ৪৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ