ঝড়ে গাছ পড়ে অটোচালক নিহত, হাসপাতালে ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » ঝড়ে গাছ পড়ে অটোচালক নিহত, হাসপাতালে ৪
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



ঝড়ে গাছ পড়ে অটোচালক নিহত, হাসপাতালে ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঝড়ে গাছ পড়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে আলী আহম্মদ (৩২)। তিনি অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আলী যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিল। পথিমধ্যে ঝড় শুরু হলে কোনাঘাট মোড়ে একটি জামগাছের নিচে অটোরিকশাটি নিয়ে আশ্রয় নেন। এ সময় ঝড়ে এক পর্যায়ে জামগাছটি অটোরিকশার ওপর পড়ে। এতে আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫০   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ