পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওয়ের দল সংসদ নির্বাচনে জয়ী

প্রথম পাতা » আন্তর্জাতিক » পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওয়ের দল সংসদ নির্বাচনে জয়ী
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওয়ের দল সংসদ নির্বাচনে জয়ী

পূর্ব তিমুরের স্বাধীনতার সংগ্রামের নায়ক জানানা গুসমাও-এর দল সংসদ নির্বাচনে জয়লাভ করেছে তবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য দেখা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিরোধী ন্যাশনাল কংগেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন (সিএনআরটি) ৪১.৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতাসীন জোট ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে। খবর এএফপি’র।
যদি কোন দলই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে না পারে তাহলে সংবিধান অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া দল জোট গঠনের সুযোগ পাবে।
রোববারের নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী গুসমাও জোট গঠন করতে পারলে তার ক্ষমতায় ফিরে আসার পথ মসৃণ হবে।
এশিয়ার নবীন দেশটির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানোর আশায় ভোটাররা সংসদে ৬৫টি আসনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ‘সিএনআরটি’ ৩১টি আসনে জয় লাভ করেছে।
স্বাধীনতার দুই দশকেরও বেশি সময় পরে, পূর্ব তিমুর কভিড-১৯ মহামারি ও বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও দারিদ্র্যের সাথে লড়াই করছে। ২০২১ সালেন ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৪০ জন মারা যায়।
সাবেক পর্তুগিজ উপনিবেশটির বাজেট তেল রাজস্বের উপর অনেকটাই নির্ভরশীল। তবে বিদ্যমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো থেকে আয় শিগগির শেষ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববারের নির্বাচনের পর পরবর্তী সরকার দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ও অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেবে বলে অনেকেই আশা করছেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫৩   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ