নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : কৃষিমন্ত্রী
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



---

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে পাবনার সুজানগরের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল, কে চক্ষু রাঙাল তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এসপিসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করব।

কৃষিমন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আশা করি যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না। কারণ, তারা দায়িত্ববোধ ও বিবেকবোধের পরিচয় দিবে।

ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, চেষ্টা করছি পেঁয়াজের সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। এজন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। সফল হলে দেশের চাহিদা মিটিয়ে ভারতেও পেঁয়াজ রপ্তানি করতে পারবো।

আবদুর রাজ্জাক বলেন, গত বছর কৃষিরা পেঁয়াজের দাম পায়নি। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকেই এবার পেঁয়াজ চাষ না করায় ২ থেকে ৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। আর কয়েকটা দিন অপেক্ষা করেন। তারপর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩১   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ