গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, যে কোনো গণমাধ্যমের ওপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে।

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কাছ থেকে দেখে মনে হয়েছে যে এর পেছনে একটি সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘এ ধরনের অপশক্তি যাতে সমাজে কোনোভাবে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সর্বদা সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, যে কোনো অপরাধ, সেটা তাৎক্ষণিক হোক বা সময়ের ব্যবধানে হোক— তা অবশ্যই জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘কোনো অপরাধই তামাদি হতে পারে না।’

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৪৫   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন
আল কোরআন ও আল হাদিস
বেরোবিতে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত
জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
‘ঢাকার দুই সিটিতে ২০ হাজার, নারায়ণগঞ্জে ১৭ হাজারের বেশি অটোরিকশা’
স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: ফকির মাহবুব আনাম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ