রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন । বিমান বাহিনীকে আরো এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫০   ৩৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত সব পদক্ষেপ নেবে সরকার - আইনমন্ত্রী
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ