বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক

ঢাকা, ২৩ মে ২০২৩ : একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক আজ কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোঃ আবু জাহির এমপি, মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, খালেদা খানম এমপি এবং নার্গিস রহমান এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ১৯৭৩ সালের ২৩মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক গ্রহণের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে বিগত ৩৫তম ও ৩৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানিতে নতুন প্রযুক্তির অগ্রগতি ও উদ্ভাবনে Startup Bangladesh Limited ও অন্যান্য Venture Capitalist-দের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সরকারি প্রতিষ্ঠানসমূহের উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। এছাড়া, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে সেসকল প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরী ভিত্তিতে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়। ঘন ঘন লোডশেডিং এর মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে দেশীয় উৎস হতে কয়লা ও গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোং. লি. এর আওতাধীন বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইভাকুয়েশনের লক্ষ্যে পিজিসিবি হতে গৃহীত বিভিন্ন প্যাকেজের অগ্রগতি উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

বৈঠকের বিবিধ সিদ্ধান্তে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ এর মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানী হতে উৎপাদনের নিমিত্ত সঠিক রূপরেখা প্রনয়ণ এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও তা দূরীকরণের স্বার্থে মো: আবু জাহির এমপি-কে আহ্বায়ক, মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, খালেদা খানম এমপি ও নার্গিস রহমান এমপি-কে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৮   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ