স্কুলে শিশুদের জন্য ভীতি নয়, প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কুলে শিশুদের জন্য ভীতি নয়, প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
বুধবার, ২৪ মে ২০২৩



স্কুলে শিশুদের জন্য ভীতি নয়, প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিশুদের কেবল বইয়ের ভেতর বন্দি করে রাখা যাবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, ভীতি নয়, শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।

বুধবার (২৪ মে) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাকির হোসেন বলেন, পড়া, পড়া আর পড়া শিশুদের জীবন থেকে নির্মল শৈশব কেড়ে নিচ্ছে। শৈশবের নির্মল আনন্দ থেকে বঞ্চিত হয়ে যেসব শিশু বেড়ে উঠছে, তাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এ জন্য বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে, তা স্কুলে ভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। প্রতিটি স্কুল হবে আনন্দের রঙিন ফুল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসএম আনসারুজ্জামান।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী ও সচিব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৮   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ