নেত্রকোনার উপনির্বাচনে শান্তির্পূণ ভোটগ্রহণ চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোনার উপনির্বাচনে শান্তির্পূণ ভোটগ্রহণ চলছে
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



নেত্রকোনার উপনির্বাচনে শান্তির্পূণ ভোটগ্রহণ চলছে

নেত্রকোনার সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই পদ্ধতিতে দ্রুত ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররাও।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের আনাগোনা।

সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ সেলিমের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদে ইউনিয়নে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৩টি ভোটার এলাকা নিয়ে মোট ১০টি ভোট কেন্দ্রে ৪৫টি ভোটকক্ষে ১৬৯৮৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন। তারমধ্যে পুরুষ ৮৪৮৬ ও নারী ভোটার ৮৪৯৭ জন।

বড়নন্দুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো তফাজ্জল হোসেন আকন্দ জানান, শান্তির্পূণভাবে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সেলিম আজাদ মারা যাওয়ায় পদটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০২:০৯   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ