ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮১৪ - কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
১৮১৭ - শিক্ষা ও খ্রিষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।
১৮৬৩ - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
১৮৮৮ - খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ।

১৯০১ - রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া।
১৯১৩ - নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়।
১৯২০ - নিউইয়র্ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল উদ্বোধন হয়।
১৯২২ - জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয়।
১৯৩৫ - যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম সাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।
১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।
১৯৫৭ - ইসকান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন।
১৯৫৯ - শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত “পদ্মভূষণ” সম্মান প্রত্যাখ্যান।
১৯৮৯ - সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান “লিজিয়ন ডি অনার” প্রদান।
২০০৪ - দুইশত ৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ড অর্জন করেন সুইস টেনিস তারকা রজার ফেদারার।
২০১২ - পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

জন্ম

১২০৮ - আরাগনের প্রথম জেমস, বার্সেলোনার কাউন্ট, আরাগণের রাজা, ভ্যালেন্সিয়ার রাজা ও ম্যাজোর্কার রাজা, মন্টপিলার-এর লর্ড।
১৩৭৭ - রবিদাস, হিন্দু ও শিখ সন্ত।
১৬৫০ - পোপ ত্রয়োদশ বেনেডিক্ট।
১৮৮২ - জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি।
১৮৮৬ - উইলিয়াম রোজ বেনেট মার্কিন কবি ও লেখক।
১৮৮৭ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক, ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী।
১৯১৫ - আবা ইবান, দক্ষিণ আফ্রিকান-ইসরায়েলি রাজনীতিবিদ ও কূটনৈতিক, জাতিসংঘে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত।
১৯১৫ - খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক।
১৯১৮ - কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।
১৯৩১ - পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।
১৯৩৩ - থান শি, বার্মিজ জেনারেল ও রাজনীতিবিদ, মায়ানমারের ৮ম প্রধানমন্ত্রী।
১৯৩৬ - সুমিতা দেবী, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৩৯ - ডেল টমাস মর্টেনসেন, মার্কিন অর্থনীতিবিদ ও অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩৯ - হাসান আজিজুল হক, বাংলাদেশি গল্পকার ও কথাসাহিত্যিক।
১৯৪৪ - বাংলাদেশি সংগীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন।
১৯৪৯ - হৈমন্তী শুক্লা, ভারতীয় বাঙালি গায়িকা।
১৯৫২ - পার্ক গিউন-হাই, দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ, দক্ষিণ কোরিয়ার ১১ম প্রধানমন্ত্রী।
১৯৫২ - রালফ মার্কেল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও অধিবিদ্যাবিৎ।
১৯৫৩ - হামিদুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত।
১৯৫৪ - ক্রিস্টি ব্রিংকলি, মার্কিন অভিনেত্রী, মডেল ও ব্যবসায়ী।
১৯৫৬ - আদনান ওকতার, তুর্কি তাত্ত্বিক ও লেখক।
১৯৫৬ - আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও তাত্ত্বিক আলোচক।
১৯৬৮ - আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৭ - শাকিরা, কলম্বিয়ান গায়িকা-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৮৬ - জেমা আর্টাট্রন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৭ - হেরার্দ পিকে, স্পেনীয় ফুটবলার।
১৯৮৭ - ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।
১৯৯২- ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়রের জন্ম।

মৃত্যু

১৪৪৮ - ইবনে হাজার আল-আসকালানি, মিশরীয় আইনবিদ ও পণ্ডিত।
১৭১৪ - জন শার্প, ইংরেজ আর্চবিশপ।
১৭৬৯ - পোপ ত্রয়োদশ ক্লেমেন্ট।
১৮০৪ - জর্জ ওয়ালটন, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, জর্জিয়ার গভর্নর।
১৯০৭ - দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ ও অ্যাকাডেমিক।

১৯৩৬ - বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক।
১৯৬৪ - সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার।
১৯৭০ - বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেলবিজয়ী সাহিত্যিক।
১৯৮০ - উইলিয়াম এইচ. স্টেইন, ১৯৭২ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নবিদ।
১৯৮৮ - বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের পটুয়া কামরুল হাসান।
২০০৬ - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

অন্যান্য

বিশ্ব জলাভূমি দিবস।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:২৬   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’
২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে : টিআইবি
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল
শরীয়তপুর যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার, আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ