আত্মকেন্দ্রিক নয়, আত্মনির্ভরশীল হতে হবে : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্মকেন্দ্রিক নয়, আত্মনির্ভরশীল হতে হবে : পলক
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



আত্মকেন্দ্রিক নয়, আত্মনির্ভরশীল হতে হবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমাদের আত্মকেন্দ্রিক নয়, আত্মনির্ভরশীল হতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) মহাখালীর শাহিন হলে এটুআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, এটুআই ডিজিটাল বাংলাদেশের ভিশন বাস্তবায়নে ১৪ বছর ধরে বিভিন্ন সেক্টরে যে টিমওয়ার্ক তৈরি করেছে, তা আগামী ১০০ বছর ধরে দেশের কাজে লাগবে। আমরা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিগত জ্ঞান আহরণ করব, কিন্তু সেসব তৈরি করব দেশের মাটিতে। আমরা ধাপে ধাপে রকেট তৈরি করব এবং সে রকেটের মাধ্যমেই মহাকাশে নিজেদের স্যাটেলাইট পাঠাব।

তিনি বলেন, ১৫ বছর আগে ঢাকায় পানির যে ক্রাইসিস ছিল, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওয়াসা আজ সে ক্রাইসিস দূর করেছে। সব ক্ষেত্রে পানির সেবা পৌঁছে দিচ্ছে। নিরাপদ পানি নিশ্চিত করতে ওয়াসা কাজ করছে।

এটুআই এর ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’, ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ এবং ‘ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন-২০২১’ ফান্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এ ছাড়া ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:২৫   ৪৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ