
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সংসদে জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩.৩৮ লাখ কোটি টাকা।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩)-এর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মোট ঋণের মধ্যে প্রায় ১০ লাখ ৩২৫ কোটি টাকা হলো বৈদেশিক ঋণ এবং ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা হলো অভ্যন্তরীণ ঋণ।
আমির খসরু জানান, ‘অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, ২০২৬’ (বিনিয়োগ আইন, ২০২৬)-এর আওতায় চলতি অর্থবছরে (২০২৬-২৭ অর্থবছর) ঋণ পরিশোধের (আসল ও সুদসহ) জন্য ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৮:১৩ ৩ বার পঠিত