ডেপুটি স্পীকারের জন্মদিনে বিনামূল্যে ‘চক্ষু ক্যাম্প’ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকারের জন্মদিনে বিনামূল্যে ‘চক্ষু ক্যাম্প’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



ডেপুটি স্পীকারের জন্মদিনে বিনামূল্যে ‘চক্ষু ক্যাম্প’ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি এর শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ সকালে তাঁর বেড়া উপজেলার বাসভবনে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করার লক্ষ্যে চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়।

বেড়ার বৃশালিখায় ডেপুটি স্পীকারের বাসভবনে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিজ (আশনা) এর উদ্যোগে এ ক্যাম্পটি পরিচালনা করা হয়।

ক্যাম্পের উদ্বোধনকালে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগনের দোরগোড়োয় পৌছে দিয়েছেন। তিনি কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছেন। কমিউনিটি ক্লিনিক চালু করার জাতিসংঘ তাঁর ভূয়সী প্রশংসা করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাধারণ মানুষের জন্য চোখের উন্নততর চিকিৎসা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে।

আশনা’র নির্বাহী পরিচালক মুসলিমা শামস্ বনির সভাপতিত্বে ও রুডো’র নির্বাহী পরিচালক মোঃ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক, বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ সামস্ রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সভাপতি, নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন আল মাহমুদ সরকার, পৌর আওয়ালীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৫   ৪২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ