প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতাকে গ্রেফতারের খবর আদালতকে জানালো রাষ্ট্রপক্ষ

প্রথম পাতা » আইন আদালত » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতাকে গ্রেফতারের খবর আদালতকে জানালো রাষ্ট্রপক্ষ
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতাকে গ্রেফতারের খবর আদালতকে জানালো রাষ্ট্রপক্ষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করার বিষয় হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি মো. কামারুল হোসেন মোলালা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে আজ বিষয়টি অবহিত করা হয়। ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া চাঁদকে গ্রেফতারের বিষয়টি আদালতকে জানান।
এসময় আদালত বলেন, ফৌজদারি আইন যেভাবে চলে তার আসামির বিরুদ্ধে সেভাবেই মামলা চলবে।
গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কি না, জানতে চেয়েছিলো হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের সর্বশেষ পদক্ষেপও জানতে চেয়েছিলেন আদালত। বিষয়টি নজরে আনার পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেদিন বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) আনিসুর রহমান বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিভিন্ন দাবিতে গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেয়া বক্তৃতায় ওই বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচী পালন করে।

বাংলাদেশ সময়: ১৭:০০:০৪   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক: চিফ প্রসিকিউটর
শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৩
শাপলা চত্বরের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ অনেকে আসামি: চিফ প্রসিকিউটর
হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ