নারায়ণগঞ্জে পৃথক মামলায় একজনের যাবজ্জীবন ও অপর আসামীর ১৫ বছর কারাদন্ড

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে পৃথক মামলায় একজনের যাবজ্জীবন ও অপর আসামীর ১৫ বছর কারাদন্ড
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



নারায়ণগঞ্জে পৃথক মামলায় একজনের যাবজ্জীবন ও অপর আসামীর ১৫ বছর কারাদন্ড

নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে একটি হত্যা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও মাদক মামলায় আরেক আসামীকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। সোনারগাঁয়ে জয়নাল আবেদীন হত্যা মামলার আসামী আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
একই দিন সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় মোঃ. ইয়াছিনকে (৩৩) পনেরো বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান, ২০০১ সালের ২৩ জানুয়ারি সোনারগাঁয়ের কাঁচপুরে জয়নাল আবেদীনকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার রেনু বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত আসামি আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন । একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
অপরদিকে সিদ্ধিরগঞ্জে মো. ইয়াছিনকে ২০২১ সালের ২১ আগস্ট বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এ মাদক মামলায় ইয়াছিনকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৩৩   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ