যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি : কৃষিমন্ত্রী
শনিবার, ২৭ মে ২০২৩



যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি : কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয় সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছে। কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২০১৩, ১৪ ও ১৫ সালে যা ঘটেছে সেই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সকল মানুষ যাতে ভোট দিতে পারে নির্বিঘ্নে সেই বিষয়ে বলা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৭ মে) দুপুরের টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আগামী নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু, সুন্দর সকলের নিকট গ্রহণযোগ্য হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকারের এখানে কিছুই করার নেই। আমরা আশাবাদি বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে এদেশের প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যে বিষয়টি বলেছে, এতে আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যেটি চাই সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে। একটি বড় নির্বাচন প্রভাব বিস্তার করবে। তার অর্থ এই না আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবো।

তিনি আরও বলেন, ৩০০ সিট রয়েছে, কিন্তু আমাদের দরকার ১৫০টি সিট। আমরা সব জায়গায় জিততে পারি না। নানা ফ্যাক্টর কাজ করে। গাজীপুর সিটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হয়েছে। তাতে আমরা খুশি। আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে দেখিয়েছি গাজীপুরে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।

আওয়ামী যুবলীগের জেলা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৫   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ