বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
শনিবার, ২৭ মে ২০২৩



বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেলে নগরীর শেখ রাসেল পার্ক স্টেডিয়ামে বঙ্গসাথী ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমাদের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটি দীর্ঘদিন পানির নিচে আছে। দীর্ঘ পাঁচ বছর ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট জমা দেয়া হয়েছে। আমরা আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। খুব শিঘ্রই আশা করি তা হবে।

ইতোমধ্যে নারায়ণগঞ্জের চারটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ বরাদ্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় জায়গার অভাবে আমরা করতে পারিনি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য আরেকটি প্রজেক্ট নেয়া হয়েছে। আশা করি তাও হবে।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার মোঃ আসলাম, সাবেক জাতীয় ফুটবলার হাজী আমিনুর রহমান সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৭   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা
টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : আইসিটি মন্ত্রী
যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিলেন ইলিয়াস মোল্লা এমপি
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন
ঢামেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন
ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ