মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ালেও ব্যবস্থা নেয়া হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ালেও ব্যবস্থা নেয়া হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৮ মে ২০২৩



মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ালেও ব্যবস্থা নেয়া হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (২৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাসহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে মুসলমানদের আরও সংহত হতে হবে, শক্তিশালী অবস্থান নিতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন নামে মুসলমানদের ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হচ্ছে। খামোখা অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করেছি।’

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সময় সংবাদ

মন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোতে যথেষ্ট সম্পদ আছে। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে পারলে আমাদের আরও বেশি উন্নতি হবে।

ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) সমাবর্তনে অংশ নিতে ঢাকায় এসেছেন হুসেইন ইব্রাহিম ত্বহা।

ত্বহার আগমন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখানে এসেছেন আমাদের আমন্ত্রণে। রোহিঙ্গাদের অবস্থা দেখতে যাবেন। রোহিঙ্গাদের দুরবস্থা দূর করতে বহুদিন ধরে তারা নেতৃত্বাস্থানীয় ভূমিকা রেখে আসছে। যে কোনো সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় তারা নেতৃত্ব দিয়ে আসছে। এমনকি জাতিসংঘেও যে প্রস্তাব পাস হয়েছে, সেখানেও নেতৃত্বাস্থানীয় ভূমিকা রেখেছে ওআইসি।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪২   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে কথা হলো মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ