ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি, ধোঁকা দিয়েছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি, ধোঁকা দিয়েছে : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ৩০ মে ২০২৩



ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি, ধোঁকা দিয়েছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অন্য কোনো সরকার তা করেনি, ধোঁকা দিয়েছে।
তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের বাসভবনে তাঁর সভাপতিত্বে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান। তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাই।’
হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে মদ-জুয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন। আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সেসদের নাচের আসর বসতো, শহরময় তার প্রচারণা চলতো। সত্যিকারের পরহেজগার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন।’
ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়া এরশাদ, খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মূলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।’
সভার বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা রুহুল আমিন ও সাবেক এমপি আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম তাদের বক্তব্যে আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে ওলামাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৫   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল : বাণিজ্যমন্ত্রী
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ