ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শনিবার, ৩ জুন ২০২৩



ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে চ্যানেল টুয়েন্টিফোরের গলিতে অবস্থিত। দীর্ঘদিন পরে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস পেয়ে আনন্দ উল্লাস করেছেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। এছাড়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইঞা প্রমুখ পার্টি অফিস পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৯:২৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ