ভোলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
শনিবার, ৩ জুন ২০২৩



ভোলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলায় আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় আদালত চত্ত¦রের পুকুর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৯২ স্কয়ার ফুট জমির উপর স্থাপনাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ।
এর আগে আদালতের হল রুমে এই উপলক্ষে বিচার বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এ, এইচ, এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় প্রধান অতিথি বলেন, আদালতে আসা বিচারপ্রার্থীদের সেবা দিতে এই ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের আদালতের বারান্দা, চায়ের দোকান কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। তাদের জন্য নেই কোন ভালো অবকাঠামো। এই বিষয়গুলো অনুধাবন করে সরকার দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণে একটি করে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যেগ নেয়।
তিনি বলেন, এই ন্যায়কুঞ্জে নারীদের জন্য ব্রেস্টফিডিং কর্নার, পরিচ্ছন্ন টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। এটি বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
এখানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আনোয়ারুল হক, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডর ক্যাপ্টেন শহিদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. সানাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এডভোকেট সালাউদ্দিন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১১:৩৪   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ