সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ হজযাত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ হজযাত্রী
রবিবার, ৪ জুন ২০২৩



সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ হজযাত্রী

চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ১৪ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত ৭৮ হাজার ৩২১ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

রোববার (৪ জুন) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সরকারের সবশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, শনিবার (৩ জুন) রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ পর্যন্ত চারজন হজযাত্রী মারা গেছেন বলে হজ বুলেটিনে জানানো হয়। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। সবশেষ শনিবার আলী হোসেন (৬৭) নামে এক হজযাত্রী মক্কায় মারা যান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:১৪:০১   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
নগর উন্নয়নে সড়ক দখলমুক্ত ও ৩২ খাল খননের পরিকল্পনা: সাখাওয়াত
কাঁচপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান
মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ
ফরিদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে দুর্গম চরবাসীর মানববন্ধন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ