রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন, ছয় শ্রমিক দগ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন, ছয় শ্রমিক দগ্ধ
রবিবার, ৪ জুন ২০২৩



রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন, ছয় শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জাহাজের আগুন নেভায়।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান। বলেন, আগুনে দগ্ধদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মাহবুবুর রহমান জানান, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে শনিবার দিবাগত রাত আড়াইটা দিকে হঠাৎ করে আগুন লাগে। এ সময় ওই জাহাজে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। পরে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৩৯   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ