‘বাহুবলী’র জন্য কত কোটি টাকার ঋণ করেছিলেন রাজামৌলি?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বাহুবলী’র জন্য কত কোটি টাকার ঋণ করেছিলেন রাজামৌলি?
রবিবার, ৪ জুন ২০২৩



‘বাহুবলী’র জন্য কত কোটি টাকার ঋণ করেছিলেন রাজামৌলি?

দক্ষিণী ইন্ডাস্ট্রির বক্সঅফিসের ২০১৫ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলী’। আর এই সিনেমার পরেই হিট নির্মাতার তকমা পেয়েছেন রাজামৌলি। তবে ‘বাহুবলীর জন্য কত কোটি টাকার ঋণ করেছিলেন এই নির্মাতা, সেটা জানার পর বিস্মিত হতে পারেন অনেকই।

‘বাহুবলী’ সিনেমার দুটি কিস্তিই ব্যাপক সাফল্য পায় বক্স অফিসে। ২০১৫ সালে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য বিগিনিং’। এর দুই বছর পর মুক্তি পায় সিনেমার দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। দুটি সিনেমাই রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে।

সে বছরের সব থেকে বড় হিট ছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’। মুক্তির পর বক্স অফিসে আয় করেছিল প্রায় ৬০০ কোটি টাকা। তবে বিপুল অঙ্কের বাজেটের এই সিনেমার জন্য এতো টাকা কোথায় পেলেন রাজামৌলি! বিভিন্ন সময় সে নিয়ে প্রশ্ন ওঠেছে একাধিকবার। অবশেষে সত্যটা প্রকাশ্যে এলো।

এই সিনেমার জন্য প্রায় ৪০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছে নির্মাতা রাজামৌলিকে। তাও আবার অনেক চড়া সুদে।

এ প্রসঙ্গে রাজামৌলি বলেন, এই সিনেমাটা যদি সত্যি না চলতো তাহলে যারা এই পথ চলায় আমার পাশে ছিলেন তাদের সকলকে নিয়ে আমি ডুবতাম। তবে নির্মাতার সেই আশঙ্কা সত্যি হয়নি, বরং ব্যাপক সফলতাই বয়ে এনেছে এটি।

এই সিনেমার অভিনেতা রানা দগ্গুবতি বলেন, নির্মাতা এই সিনেমার জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ধার করেন। পাঁচ বছরের জন্য প্রায় ২৫ শতাংশ সুদে এই বিপুল অর্থ ঋণ নেন তিনি। যদিও সিনেমার সাফল্য নিয়ে ব্যাপক অনিশ্চিত ছিলেন নির্মাতা নিজেই।

সূত্র : আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১২:২৯:৪১   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ