স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার: কবির বিন আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার: কবির বিন আনোয়ার
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার: কবির বিন আনোয়ার

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয় তাই দরকার স্মার্ট দল। সরকারকে স্মার্ট করতে হলে আগে দলকে স্মার্ট করতে হবে। সে লক্ষ্যে দেশের ৭৮টি সাংগঠনিক জেলার আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার করা হচ্ছে।

মঙ্গলবার (৬ জুন) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, স্মার্ট বাংলাদেশ একটি সামাজিক আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দেবে আওয়ামী লীগ।

তিনি বলেন, এরই মধ্যে ১৮টি জেলায় স্মার্ট কর্নার চালু করা হয়েছে। আশা করছি আগামী জুলাইয়ের মধ্যে বাকি জেলাগুলোয় স্মার্ট কর্নার চালু করা হবে। এরপর দেশের সব উপজেলায় এই স্মার্ট কর্নার চালু করা হবে।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনের সব কর্মকাণ্ডকে একটি কর্মসূচি আকারে নাম দেয়া হয়েছে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’। আর এই কর্মসূচির আওতায় রয়েছে অনেক উদ্যোগ। তার একটি ‘স্মার্ট কর্নার’। সেই স্মার্ট কার্যালয় উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি সাংগঠনিক জেলার অফিসে ‘স্মার্ট কর্নার স্থাপন করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, দলকে আরও স্মার্ট আরও তারুণ্য বান্ধব করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

এখন থেকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অফিসে স্থাপিত ডিজিটাল সুবিধা সমৃদ্ধ স্মার্ট কর্নার থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি গুজবের বিরুদ্ধে অবস্থান নেয়া সম্ভব হবে বলে তিনি জানান।

এসময় জেলা আওয়ামী লীগের অফিসে দুইজন পুরুষ ও নারী ক্যাম্পেইনার নিয়োগ দেয়া হয়।

পরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৫২   ৩৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ