যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক

ঢাকা, ৬ জুন, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চলতি অর্থবছরের সর্বশেষ কার্যক্রম, এশিয়ান গেমস-২০২৩ এ অংশগ্রহণ উপলক্ষ্যে বাংলাদেশ দলের সার্বিক প্রস্তুতি এবং বিগত ৩০তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের আসন্ন নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে একটি এডহক কমিটি গঠন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমস-২০২৩ এ গমনেচ্ছু বাংলাদেশ দলের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪০:০১   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ