রাজধানীতে বস্তিবাসীদের জন্য ১০০১টি ফ্ল্যাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বস্তিবাসীদের জন্য ১০০১টি ফ্ল্যাট
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



রাজধানীতে বস্তিবাসীদের জন্য ১০০১টি ফ্ল্যাট

সংসদ ভবন, ৬ জুন, ২০২৩ : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানিয়েছেন, রাজধানীসহ প্রধান প্রধান শহরের বস্তিতে জীবিকার তাগিদে মানবেতরভাবে বসবাস করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করছে বর্তমান সরকার। এ প্রকল্পে প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীদের জন্য ১ হাজার ১টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
জাতীয় সংসদে আজ সরকারি দলের সদস্য মো. শহীদুজ্জামান সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বস্তিবাসীদের জন্য ১ হাজার ১ টি ভাড়াভিত্তিক ফ্লাট তৈরির অংশ প্রথমে মিরপুর-১১নং সেকশনে ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৩ আগস্ট এ প্রকল্পের ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র ৩০০ বস্তিবাসী পরিবারের মধ্যে হস্তান্তর করেন। চলতি বছর উক্ত প্রকল্পের অবশিষ্ট ২৩৩টি ফ্ল্যাট ২৩৩টি বস্তিবাসী পরিবারের মধ্যে ভাড়াভিত্তিক বরাদ্দপত্র দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং প্লট উন্নয়ন প্রকল্প নিচ্ছে ও বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪৪   ৩৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
সরকারি নীতিমালা মেনেই ডিলারশিপ পাওয়ার দাবিতে আলফাডাঙ্গায় এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুলের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ