৫ মিনিটের বৃষ্টিতেই নারায়ণগঞ্জে স্বস্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ মিনিটের বৃষ্টিতেই নারায়ণগঞ্জে স্বস্তি
বুধবার, ৭ জুন ২০২৩



৫ মিনিটের বৃষ্টিতেই নারায়ণগঞ্জে স্বস্তি

নারায়ণগঞ্জে তীব্র গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন মাত্র ৫ মিনিটের বৃষ্টি যেন স্বস্তি এনে দিয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলাসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বেশ কিছু দিন যাবত নারায়ণগঞ্জে গরমের তীব্রতায় এক অস্বস্তিকর পরিস্থিতিতে ছিলেন নগরবাসী। তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল। তাপদাহের সঙ্গে বাড়তি ভোগান্তি দিচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া শ্রমিকদের জন্য জীবিকা নির্বাহ বেশ কষ্টসাধ্য ছিল। তবে খনিকের বৃষ্টি গরমের তীব্রতাকে পেছনে ফেলে স্বস্তি আর শান্তি এনে দিয়েছে।

নগরীর খানপুর মেট্রো সিনেমা হলের সামনে বসা রিকশাচালক আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, ‘গরমে যে পরানডা বাইর হইয়া যায় অবস্থা। বৃষ্টি দিয়া আল্লায় আমাগো মতন খাইট্টা খাওয়া মানুষের লাইগ্গা আরাম দিল। যদিও বৃষ্টি খুবই অল্প হইসে, তাও মাওলার দরবারে শুকরিয়া। পরানডা জুড়াইয়া গেল, আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশ সময়: ১৭:২৩:১৬   ৫৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ