পিরোজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
বুধবার, ৭ জুন ২০২৩



পিরোজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‘‘মজবুত হলে পুষ্টির ভিত- স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’’ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আজ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এপুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
আজ থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের পুষ্টির উপরে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, প্রবীন ও শিশুদের নিয়ে আলোচনা সভা, শিশু সদনের শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও মা সমাবেশ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ জাতীয়পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকি, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃ সেলিম হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী বক্তব্য রাখেন। জেলা প্রশাসক তার উদ্বোধনী বক্তব্যে বলেন যে, দূরদৃষ্টিসম্পন্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে পুষ্টির স্তর উন্নয়নের কথা লিপিবদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুষ্টির স্তর উন্নয়ন করতে সক্ষম হয়েছিলেন বলেই আজ গড় আয়ু ৭২ বছরে পৌঁছেছে। শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দিতে হবে। তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। ‘‘কমিউনিটি ক্লিনিক দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’’ শিরোনামে একটি রেজুলেশন গৃহিত হয়েছে। এ কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্যে কাজ করেছে- তা’হল তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৪   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ