আম নিয়ে যাত্রা শুরু করল ম্যাংগো স্পেশাল ট্রেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আম নিয়ে যাত্রা শুরু করল ম্যাংগো স্পেশাল ট্রেন
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



আম নিয়ে যাত্রা শুরু করল ম্যাংগো স্পেশাল ট্রেন

কম খরচে আম পরিবহনের জন্য গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও রেলওয়ে চালু করছে ম্যাংগো স্পেশাল ট্রেন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ফিতা কেটে, বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় মন্ত্রী বলেন, আমের দেশ চাঁপাইনবাবগঞ্জ। এখানকার আম চাষি ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আম পরিবহনের জন্য চতুর্থবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। যাতে কম খরচে আম পরিবহন করতে পারে সবাই।

মন্ত্রী রেলকে সাধারণের বাহন উল্লেখ করে বলেন, অন্যান্য পরিবহনের ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি। রেল সাধারণ মানুষের বাহন।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, রহনপুর রেলস্টেশন থেকে বৃহস্পতিবার বিকেল ৪টায় আম নেওয়া নেওয়া হবে। পরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে আম নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন।

এ সময় জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে ম্যাংগো ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের তিনজন সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৪   ৩৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ