আখাউড়া স্থলবন্দরে বিকল্প উপায়ে যাত্রী পারাপার শুরু

প্রথম পাতা » চট্টগ্রাম » আখাউড়া স্থলবন্দরে বিকল্প উপায়ে যাত্রী পারাপার শুরু
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



আখাউড়া স্থলবন্দরে বিকল্প উপায়ে যাত্রী পারাপার শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভার জটিলতায় আটকে পরা যাত্রীদের বিকল্প উপায় হাতে লিখে যাত্রী পারাপার শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার(৮ জুন) দুপুর ২টার দিকে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইমিগ্রেশনে সার্ভার জটিলতা শুরু হয়। পরে সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ ছিল। এতে করে ভারত-বাংলাদেশগামী শত শত যাত্রী আটকে পরে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে।

ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন সার্ভার ডাউন হয়ে যায়। এর ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করা যাচ্ছিল না। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় ওইপাড়ে যেতে পারছিলেন না।

তিনি আরও জানান, ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায় যাত্রীরা আটকরা পড়েছেন। এ অবস্থায় যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সার্ভার ঠিক না হওয়ায় এখন বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১২   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ