ইসরাইলকে হারিয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ে

প্রথম পাতা » খেলাধুলা » ইসরাইলকে হারিয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ে
শুক্রবার, ৯ জুন ২০২৩



ইসরাইলকে হারিয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ে

বিষ্ময় জাগানোা ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে উরুগুয়ে। ফাইনালে অপর দুই সেমিফাইনালিস্ট ইতালি ও দক্ষিন কোরিয়ার মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে দক্ষিন আমেরিকার দলউরুগুয়ে।
এর আগে লা প্লাটার দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বিষ্ময়করভাবে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় মধ্যপ্রাচ্যের দলটি। ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের স্ট্রাইকার এন্ডারসন ডুয়ার্তের একটি প্রচেস্টা রুখে দেন ইসরাইলের গোল রক্ষক টোমার জারফাতি। ১৯ বছর বয়সি ওই স্ট্রাইকারের আরেকটি প্রচেস্টা ব্যর্থ হয় বারে লেগে।
নিখুঁত খেলার মাধ্যমে দীর্ঘক্ষন উরুগুয়েকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইসরাইল। তবে ম্যাচের ৬১ মিনিটে ফ্রাঙ্কো গঞ্জালেজ লক্ষ্য ভেদ করলে বিদায় নিতে হয় ইসরাইলকে। তবে ফুটবলের ইতিহাসে এটিই ছিল ইসরাইলের সেরা সাফল্য।
এই নিয়ে তৃতীয়বারের মতো অনুর্ধ্ব-২০ বিশ^কাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে। এর আগে ২০১৩ সালের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের কাছে পরাজিত হওয়া দলটি ১৯৯৭ সালে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনার কাছে।
এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরাইলিদের অংশগ্রহনের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহুর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪৭   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ