কাদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে জানালেন আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে জানালেন আইনমন্ত্রী
রবিবার, ১১ জুন ২০২৩



কাদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে জানালেন আইনমন্ত্রী

জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ জনগনের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টর্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টাস অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কেন তারা অনুমতি দিলো সেটার উত্তর স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিবে।

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ঠ তথ্য প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে।

তত্ত্বাবধায় সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

মার্কিন ভিসানীতি বিষয়ে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসানীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিয়ের আসরে পাশেই ছিলেন আমিরের ৩ সন্তান ও গৌরীর পুত্র
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর
মধুখালীতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ