শেখ হাসিনার কারামুক্তি দিবসে আ.লীগের শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার কারামুক্তি দিবসে আ.লীগের শুভেচ্ছা
রবিবার, ১১ জুন ২০২৩



শেখ হাসিনার কারামুক্তি দিবসে আ.লীগের শুভেচ্ছা

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এসময় আওয়ামী লীগের দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৫   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্পীকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা
আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখ খানের আইনি নোটিশ
নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ