নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বন্ধুরাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বন্ধুরাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি
রবিবার, ১১ জুন ২০২৩



নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বন্ধুরাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বা অন্য কোনো বন্ধুরাষ্ট্র থেকে সংলাপের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পাশাপাশি নির্বাচনে জাতিসংঘকে যুক্ত করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে সংলাপ বসার কথা বলছে। সংলাপে বসা নিয়ে বন্ধুরাষ্ট্র থেকে কোনো চাপ আছে কি না -সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি গত ৯ বছরে এ ধরনের কোনো বৈঠকে ছিলাম না বা আমাকে কেউ বলেনি। নির্বাচনকে সামনে রেখে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে এ ধরনের (সংলাপে বসার) প্রস্তাবনা কেউ দেননি বা নির্বাচনকালীন সরকারে বর্তমান সংবিধানের বাইরে অন্য কোনো কাঠামোর ধারের কাছের কোনো সাজেশনস কেউ দেয়নি।

তিনি বলেন, রাজনৈতিক নেতারা এটা নিয়ে (সংলাপ) কেন বলছেন, এটা আমার জানা নেই। কিন্তু কোনো রাষ্ট্র থেকে বা আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে (সংলাপ) চাপে থাকা তো দূরের কথা, কোনো প্রস্তাবনাও পাইনি।

বাংলাদেশ সময়: ১৬:২১:১০   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিয়ের আসরে পাশেই ছিলেন আমিরের ৩ সন্তান ও গৌরীর পুত্র
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর
মধুখালীতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ