ভোলার লালমোহনে ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার লালমোহনে ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
রবিবার, ১১ জুন ২০২৩



ভোলার লালমোহনে ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

জেলার লালমোহন উপজেলায় আজ ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় লালমোহন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রত্যেক বিদ্যালয়ের প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় সংসদ সদস্য শাওন বলেন, বর্তমান সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অসহায় জেলেদের মাঝে ১৭টি গরুর বাছুর প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৩১   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ