প্রবীণ আওয়ামী লীগ নেতা সবুজ ইন্তেকাল করেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবীণ আওয়ামী লীগ নেতা সবুজ ইন্তেকাল করেছেন
সোমবার, ১২ জুন ২০২৩



প্রবীণ আওয়ামী লীগ নেতা সবুজ ইন্তেকাল করেছেন

বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ উপদেষ্টা আব্দুল হক সবুজ আজ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সবুজের দ্বিতীয় পুত্র সোহেল নেওয়াজ বাসসকে বলেন, আজ রাত ১১টার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাক্সক্ষী ও সমর্থক রেখে গেছেন।
তার বড় পুত্র আশরাফুল হক বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেয়া হয়।
মরহুম সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দু’বার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩২   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ