স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বুধবার, ১৪ জুন ২০২৩



স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জে স্ত্রী বৃষ্টি আক্তারকে হত্যার দায়ে স্বামী তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

আসামি তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তার স্বামী তরিকুল ইসলাম বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই তরিকুল বৃষ্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালে গাছের ডাল দিয়ে বৃষ্টিকে মারধর করলে তার মৃত্যু হয়। ঘটনার পর তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় বৃষ্টির পরিবার মামলা করলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৪   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ