দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে : সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে : সেতুমন্ত্রী
বুধবার, ১৪ জুন ২০২৩



দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে : সেতুমন্ত্রী

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৩ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোছা. খালেদা খানমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, সেতু বিভাগের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষে ২০০৫ সালে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে।
জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের জনগণের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ওই বছরের ২৬ জুন থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১২   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে
একুশের প্রথম প্রহরে চাষাঢ়া শহীদ মিনারে ডিসি ও এসপির শ্রদ্ধা
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুড়িগ্রামে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ