বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নাই: হিরো আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নাই: হিরো আলম
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নাই: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা হিরো আলম বলেছেন, বিএনপি বা অন্য কোনো দল তার সঙ্গে যুক্ত নাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

পরে তিনি সাংবাদিকদের বলেন,

আগে দুইবার আপনার নমিনেশন বাতিল হয়েছে। তারপরও আপনি আবার নির্বাচনে নমিনেশন নিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নে হিরো আলম বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে বিধায় আমার মনে হচ্ছে ঢাকায় নির্বাচন সুষ্ঠু হবে। তাই আমি নমিনেশন নিয়েছি।

ঢাকা-১৭ আসনে গুলশান, বনানীর মতো এলিট শ্রেণি কি আপনাকে ভোট দেবে বলে মনে করেন, এমন প্রশ্নে তিনি বলেন,

উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৫   ৩১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ