সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যার সাথে জড়িত সকলের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ জুন) বিকালে জামালপুর প্রেসক্লাবের সভাকক্ষে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ‘সচেতন কন্ঠ’ পত্রিকার সম্পাদক বজলুর রহমান,
কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা মঞ্জু, সমকাল ও চ্যানেল২৪ এর জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু সহ অন্যান্যরা।

এসময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গোলাম রাব্বানী নাদিম এর মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩০   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ