সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাদিমের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাদিমের মৃত্যু
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাদিমের মৃত্যু

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার বাংলা নিউজের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বকশিগঞ্জের উপজেলার পাথাটির এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে গোলাম রাব্বানী নাদিমের ওপর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গতকাল রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আজ সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাত্তর টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি মামুন আনসারী সুমন বলেন, তার মৃত্যুতে আমরা শোকাহত। নাদিম হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ থানার ওসি কে একাধিকবার ফোন দিলেও ধরেনি।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৫   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বিরোধী দলকেও জনগণের সুখ-দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেয়া উচিত : মেজর হাফিজ
যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে তারাই দিল্লিতে পালাবে : মামুনুল হক
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ : প্রধান উপদেষ্টা
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ