দেশে বাম্পার ফলন উৎপাদনে কৃষকদেরকে সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে সরকার : বীর বাহাদুর উশৈসিং

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশে বাম্পার ফলন উৎপাদনে কৃষকদেরকে সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে সরকার : বীর বাহাদুর উশৈসিং
শুক্রবার, ১৬ জুন ২০২৩



দেশে বাম্পার ফলন উৎপাদনে কৃষকদেরকে সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে সরকার : বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, কৃষকবান্ধব সরকার দেশে বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে। তাই কৃষকদের উচিত এসব সার ও উচ্চফলনশীল বীজ-এর সঠিক ব্যবহার নিশ্চিত করে বাম্পার ফলন ফলানো।
আজ শুক্রবার বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই কৃষকদের উন্নয়ন ও কল্যাণের চিন্তা করে। আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় উচ্চ ফলনে ভরে ওঠবে কৃষকদের ফসলের গোলা। উন্নয়নে মহাসড়কে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে এ দেশ।
অনুষ্ঠানে বান্দরবান সদরের ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং নানাসময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ ৪০ পার্বত্য পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউ টিন ও গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বান্দরবান জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেওয়াজ, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, বান্দরবান সদর সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৫   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ