বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ইতিহাসে নজীর বিহীন : পরিবেশ ও বন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ইতিহাসে নজীর বিহীন : পরিবেশ ও বন মন্ত্রী
শুক্রবার, ১৬ জুন ২০২৩



বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ইতিহাসে নজীর বিহীন : পরিবেশ ও বন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে যে উন্নয়ন করেছে তা দেশের ইতিহাসে নজীরবিহীন। সকল ক্ষেত্রে দেশের এ অভূতপূর্ব উন্নয়ন কেউই অস্বীকার করতে পারবে না। বিরোধী দলগুলো শুধুমাত্র বিরোধীতার কারণেই বিরোধিতা করে থাকে।
আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সরাকারি সফলতার সুবিধা জনগণ ভোগ করছে। শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৮   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ