সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার
শনিবার, ১৭ জুন ২০২৩



সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহিরুল ইসলাম (২২) কে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার তেতাভূমি গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। শনিবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহিরুল ইসলামকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে অভিনব পদ্ধতিতে নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৩   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪
এসএসসি বৃত্তি-২০২৬ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন
সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আজ আন্তর্জাতিক শেফ দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ