এনামুল হক ভুঁইয়া ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনামুল হক ভুঁইয়া ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ: বস্ত্র ও পাটমন্ত্রী
শনিবার, ১৭ জুন ২০২৩



এনামুল হক ভুঁইয়া ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লে‌ছেন, “রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এনামুল হক ভুঁইয়া ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান একজন কর্মী। তার অকাল মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ হারিয়েছে একজন পরিশ্রমী রাজনৈতিক কর্মী ও ত্যাগী নেতাকে। তিনি ব্যক্তি জীবনে বিনয়ী, অল্পে তুষ্ট, পরোপকারী ও স্বজ্জন ব্যক্তি হিসেবেই সকলের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন আপন মহিমায়।”

শ‌নিবার (১৭ জুন) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেলদী এলাকায় বেলদী দারুল হাদীস ফাজিল মাদ্রাসা মাঠে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া’র ত্বিতীয় মৃত্যু বার্ষিকী উপল‌ক্ষ্যে এ স্মরণসভা ও মিলাদ মাহ‌ফি‌লের আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা’র সভাপতিত্বে স্মরণসভায় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান মে‌হের, উপ‌জেলা আওয়ামীলী‌গের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সৈয়দ মারফত আলী, উপ‌জেলা আওয়ামীলী‌গের শ্রম বিষয়ক সম্পাদক ম‌তিউর রহমান আকন্দ, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হা‌ফিজুর রহমান স‌জিব, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী, বাংলাদেশ যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শা‌হিন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আমিন রানা, আওয়ামীলীগ নেতা মুকুল পাশা ও খায়রুল আলম নয়ন, দাউদপুর ইউনিয়ন ম‌হিলালীগের সাধারন সম্পাদক ফের‌দৌসী জান্নাত রুমা সহ অ‌নে‌কে।

অনুষ্ঠা‌নে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনামুল হক ভুঁইয়ার রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০২০ সা‌লের ১৭ জুন রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া ইন্তেকাল করেন। এনামুল হক ভুঁইয়া রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আমদিয়া এলাকার হাকিম উদ্দিন ভুঁইয়ার পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫০   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪
এসএসসি বৃত্তি-২০২৬ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন
সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আজ আন্তর্জাতিক শেফ দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ