সৌদিতে ঈদুল আজহা ২৮ জুন

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে ঈদুল আজহা ২৮ জুন
রবিবার, ১৮ জুন ২০২৩



সৌদিতে ঈদুল আজহা ২৮ জুন

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

মুসলমানদের সবচেয়ে পবিত্র আরাফার দিনটি হবে ২৭ জুন। জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা।

হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১৯ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (২৭ জুন) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (২৮ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

এ ছাড়া মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশে ২৯ জুন ঈদ পালন করা হবে।

সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয় এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমানের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপন করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

সূত্র : খালিদ টাইমস ও গলফ নিউজ

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৩   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ