সরিষাবাড়ীতে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ১৯ জুন ২০২৩



সরিষাবাড়ীতে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ধুমপান ও তামাকজাত ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ের দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ জুন) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ সীমান্ত সাহা এবং ডাঃ জান্নাতুল নাঈম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, পৌর মেয়র মনির উদ্দিন, থানার ওসি(তদন্ত) ফয়সাল আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক,ইউপি চেয়ারম্যান আবু তাহের, রাজনৈতিক ব্যক্তিত্ব জহুরুল ইসলাম মানিক ও সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪১   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
নগরকান্দায় পোড়া মবিলচালিত চুলা তৈরি করে আলোচনায় রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
নতুন আইনে পাচার ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মির্জা ফখরুল
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ