সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহা প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহা প্রস্তুতিমূলক সভা
সোমবার, ১৯ জুন ২০২৩



সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহা প্রস্তুতিমূলক সভা

জামালপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জামালপুরে সরিষাবাড়ীতে ঈদ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, পৌর মেয়র মনির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, থানার ওসি(তদন্ত) ফয়সাল আহমেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক,ইউপি চেয়ারম্যান আবু তাহের, রাজনৈতিক ব্যক্তিত্ব জহুরুল ইসলাম মানিক,ওলামা পরিষদের সভাপতি মাওঃ আবুবকর সিদ্দিক ও সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরবানি পশু ক্রয়-বিক্রয়, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য অপসারণ, কুরবানী পশুর কাঁচা চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ করার বিষয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৪   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে - মৎস্য প্রতিমন্ত্রী
কাতারের সাবেক আমিরের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
নগরকান্দায় পোড়া মবিলচালিত চুলা তৈরি করে আলোচনায় রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
নতুন আইনে পাচার ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মির্জা ফখরুল
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ