ইসিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি : আহসান হাবিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি : আহসান হাবিব
সোমবার, ১৯ জুন ২০২৩



ইসিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি : আহসান হাবিব

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ সাক্ষাৎ করেন।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। আর নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে রয়েছেন।

বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেছিলেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা গত ১৬ মাসে যা যা করেছি, সেগুলো মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছি এবং আমাদের সফলতার বিষয়টিও জানিয়েছি। তিনি আমাদের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৪   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ